বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে ৭টি গরু চুরি, আরেক বাড়িতে দুর্র্ধর্ষ চুরি
logo

মিরসরাইয়ে ৭টি গরু চুরি, আরেক বাড়িতে দুর্র্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক বাাড়ি থেকে ৭টি গরু চুরি হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামের নুরুল হুদা মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের আত্মীয় মোহাম্মদ খোকন বলেন, ‘সোমবার রাতে গোয়াল ঘর থেকে নুরুল হুদার ছেলেদের ৬ টি ও তার ভাইয়ের ১টিসহ ৭ টি গরু নিয়ে গেছে। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘর পুরোই ফাঁকা একটি গরুও নেই। আশপাশে অনেক খোঁজাখুঁঁজি করেও গরুগুলো পাওয়া যায়নি। ৭টি গরুর বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।’ 

একই দিন উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাছরা গ্রামের আবদুল আজিজ মোল্লা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার দিনরাতে বাড়ির সবাই বেড়াতে যাওয়ার সুযোগে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমিরা ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, জমির কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ওই বাড়ি পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ইসমাঈল হোসেন বলেন, ‘সোমবার রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রথমে চোর ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে জায়গা কেনার জন্য রাখা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, কম্বল ও জায়গাজমির কাগজপত্র নিয়ে যায়।’ 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘গরু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার একপ্রান্তে পাহার দিয়ে চুরি রোধ করা হলেও তারা সুযোগ নিয়ে অন্যদিকে চুরি করছে। এ ঘটনায় গরু চোর সনাক্তে পুলিশ কাজ করছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

চুরির বিষয়ে তিনি বলেন, ‘কাটাছরা ইউনিয়নের একটি বাড়িতে চুরির চেষ্টা করা হয়। তবে কোন মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন