বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
logo

মিরসরাইয়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মিরসরাইয়ে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টা থেকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় হাজী গণি আহমদের বাড়িতে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের আয়োজনে এবং লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই ও মধ্যম সোনাপাহাড় যুব সমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রাথমিকভাবে ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সাধারণ সম্পাদক ও চিকিৎসা ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা জামাল উদ্দিন জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা হয়েছে। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা নিয়েছেন। আগামীতেও এ ধরনের কার্যক্রম আরো নেওয়া হবে। ক্যাম্পেইনে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং অর্ধশত রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া দেড় শতাধিক রোগীকে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

খুঁজুন