বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মিরসরাইয়ে ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা
logo

মিরসরাইয়ে ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা

চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৬তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৫ টি হলরুমে ৩৫ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম,  উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম, কেন্দ্র সচিব ও করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়াসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি।

এবারের পরীক্ষায় সংগঠনের সভাপতি ছালেহ আহমদ ডিপটি পরীক্ষা নিয়ন্ত্রক, দিলীপ কুমার বনিক আহবায়ক ও সংগঠনের সদস্য টিটু নাগ মেধাবৃত্তি পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।’

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন