বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন মিমি চক্রবর্তী হেনস্তার শিকার
logo

মিমি চক্রবর্তী হেনস্তার শিকার

এক অনাকাঙ্ক্ষিত ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ওপার বাংলার সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার শিকার হন তিনি। ভক্তদের অতিরিক্ত উত্তেজনা এবং আয়োজকদের গাফিলতির জেরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, মিমিকে শারীরিক হেনস্তার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

সূত্রের খবর, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মঞ্চে ওঠার সময়ই বিপাকে পড়েন অভিনেত্রী। নিয়ন্ত্রণহীন ভিড়ের মাঝে নিজেকে সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন মিমি চক্রবর্তী।

ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিমি বলেন, দীর্ঘ অভিনয় জীবনে এই ধরনের আচরণের মুখোমুখি আগে কখনো হইনি। এটি আমার কাছে অত্যন্ত অপমানজনক ও যন্ত্রণাদায়ক একটি অভিজ্ঞতা।

তিনি আরও বলেন,মনে হচ্ছে এক শ্রেণির দর্শক ধরে নিয়েছেন মঞ্চে আসা শিল্পীরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই মানসিকতা ভয়ংকর। শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের অবশ্যই দায়িত্ব।

উল্লেখ, এর আগে পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও একই ধরনের শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। পরপর এই ধরনের ঘটনায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

একাধিক তারকা শিল্পী হেনস্তার শিকার হওয়ায় টলিউড ও সাংস্কৃতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দাবি তুলছেন অনুষ্ঠান আয়োজনের আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও স্পষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি, নচেৎ ভবিষ্যতে এমন ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

খুঁজুন