বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মহিলাকে অমানবিক নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবকলীগ নেতা এম আর হিমেলদের বিরুদ্ধে
logo

মহিলাকে অমানবিক নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবকলীগ নেতা এম আর হিমেলদের বিরুদ্ধে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চুরির অপবাদ দিয়ে মোসাঃ পারভীন আক্তার (৩৫) নামে মহিলাকে অমানবিক নির্যাতনেরব অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো:এম আর হিমেল গংদের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটে শনিবার ২৪ মে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া বাজার এলাকায়।পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। 

এবিষয়ে নির্যাতিত মহিলা মো:এম আর হিমেল (২৮), মোঃ শফি (৩০) আফসার (৫৫)মোঃ জিসার (৪০) মোঃ ইয়কুব (৫০), মোঃ নয়ন (৩২) সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,গত ২৩/০৫/২৫ তারিখ রাতে কেয়াইন ইউনিয়নের বড়বতা গ্রামে চুরি ঘটনা ঘটে এবিষয়  আসামীগন মহিলাকে চোর সন্দেহ করে কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় আসামীরা গত ২৪/০৫/২৫ তারিখ বেলা সাড়ে ১২ টার দিকে মহিলার ভাড়া বসত বাড়ীতে আসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন মহিলাকে এলোপাথারীভাবে কাঠের ডাসা দিয়ে পিটিয়ে কিল, ঘুষি ও চর থাপ্পর মারে শরীরের বিভিন্নস্থানে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে।এসময় বিবাদীগন মহিলার পরনের জামা কাপর টেনেহিঁচড়ে খুলে শ্রীলতাহানি করে। তখন মহিলার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করিে রাত ৭ টা পর্যন্ত নির্যাতন করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চিকিৎসা গ্রহন করেন। 

সিরাজদিখান থানার ওসি (তদন্ত)মো: হাবিবুর রহমান জানান,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন