লিওনেল মেসি বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে। ইন্টার মায়ামির হয়ে দেখা পেয়েছেন জোড়া গোল। তার জোড়ায় এবং আরও দুটি গোলে অবদান রেখে মেজর লিগ সকারে এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী তারকার গোলসংখ্যা এখন ১১। সর্বশেষ এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।
৮ গোলের ম্যাচে শুরুতে ২৪ মিনিটে ম্যাট মিয়াজগার দুর্বল ক্লিয়ারেন্স থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৪১ মিনিটে কেভিন ডেনকের পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর পাভেল বুচা কাছ থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ৫৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়েছেন।
৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন সিনসিনাটির ব্রাজিলিয়ান প্লেমেকার ইভান্ডার। এরপর ম্যাচে মায়ামিকে ফেরাতে ভূমিকা রাখেন মেসি। ৭৯ মিনিটে তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির গোল বানিয়ে দিতে অবদান রাখেন। পরে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-৩।
৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটিতেও বড় ভূমিকা ছিল মেসির। সিলভেত্তির ক্রসে পা বাড়িয়ে ডান পায়ে শট নেন ৩৮ বছর বয়সী এই তারকা। বল পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জড়ায় জালে। যা হয়ে যায় আত্মঘাতী গোল।
মেসির জোড়া গোলে মায়ামির জয়
মেসির জোড়া গোলে মায়ামির জয়
লিওনেল মেসি বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে। ইন্টার মায়ামির হয়ে দেখা পেয়েছেন জোড়া গোল। তার জোড়ায় এবং আরও দুটি গোলে অবদান রেখে মেজর লিগ সকারে এফসি সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে এমএলএসে ১২ ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী তারকার গোলসংখ্যা এখন ১১। সর্বশেষ এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ৮ গোলের ম্যাচে শুরুতে ২৪ মিনিটে ম্যাট
মিয়াজগার দুর্বল ক্লিয়ারেন্স থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৪১ মিনিটে কেভিন ডেনকের পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর পাভেল বুচা কাছ থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে ৫৫ মিনিটে আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপিয়েছেন। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন সিনসিনাটির ব্রাজিলিয়ান প্লেমেকার ইভান্ডার। এরপর
ম্যাচে মায়ামিকে ফেরাতে ভূমিকা রাখেন মেসি। ৭৯ মিনিটে তরুণ আর্জেন্টাইন মাতেও সিলভেত্তির গোল বানিয়ে দিতে অবদান রাখেন। পরে মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে ব্যবধান দাঁড় করান ৪-৩। ৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটিতেও বড় ভূমিকা ছিল মেসির। সিলভেত্তির ক্রসে পা বাড়িয়ে ডান পায়ে শট নেন ৩৮ বছর বয়সী এই তারকা। বল পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জড়ায় জালে। যা হয়ে যায় আত্মঘাতী গোল।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত