বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ফুটবল মেসির গোলে ন্যাশভিলকে হারালো ইন্টার মায়ামি
logo

মেসির গোলে ন্যাশভিলকে হারালো ইন্টার মায়ামি

লিওনেল মেসির কাছ থেকে খুব কমই উড়ন্ত হেডে গোল দেখা যায় । কিন্তু এবার সেই বিরল দৃশ্যই উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা। হেডে এক গোলসহ জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জেতালেন তিনি।

শনিবার রাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মেসি। ম্যাচের আগেই লিগের কমিশনার ডন গারবারের কাছ থেকে ‘গোল্ডেন বুট’ হাতে পান তিনি। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে আগেই পুরস্কারটি নিশ্চিত করেছিলেন মেসি। মাত্র একদিন আগে মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেন তিনি, আর পরের দিনই দলকে এনে দিলেন জয়সূচক পারফরম্যান্স।

ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে বক্সে দাঁড়িয়ে হালকা ভেসে ওঠা উড়ন্ত হেডে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। বিরতির পর ৬২ মিনিটে ইয়ান ফ্রের বাড়ানো ক্রসে হেড থেকে তাদেও আলেন্দে গোল করলে ব্যবধান হয় দ্বিগুণ।

ইনজুরি টাইমের ৬ষ্ঠ মিনিটে গোলরক্ষকের হাত ফসকে আসা বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি। যদিও ৯৬ মিনিটে হানি মুখতার একটি গোল শোধ করেন ন্যাশভিলের পক্ষে।

পুরো ম্যাচে মায়ামি বল দখলে এগিয়ে ছিল (৫৩%) এবং ১২টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। ন্যাশভিলের ৬ শটের মধ্যে ৩টি ছিল অনটার্গেট।

সপ্তাহখানেকের মধ্যে ন্যাশভিলকে দ্বিতীয়বার হারাল ইন্টার মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ গোলে জিতেছিল তারা। এবারের জয়ে প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’ রাউন্ডে এগিয়ে গেল হাভিয়ের মাশ্চেরানোর দল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন