বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫
logo

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর জনবহুল এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে ট্যাংকার ট্রাকটি সীমানা দেওয়ালে ধাক্কা খায়। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জন মারা যান। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা শেষে ৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে মেক্সিকোতে ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ঘটে। সে সময় হিডালগো রাজ্যের তলাহুয়েলিলপান শহরে পাইপলাইন ফেটে জ্বালানি লুটের সময় আগুন ধরে যায় এবং পরবর্তী বিস্ফোরণে ১৩৭ জন নিহত হন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন