বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
logo

মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে । মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, দুর্ঘটনাটি ঘটে মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে। এতে একটি ট্রেইলার, একটি প্রাইভেটকার এবং একটি ট্যাক্সির যাত্রীরা প্রাণ হারান।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি লিখেছেন, প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন।


খুঁজুন