মেহেরপুরের ভৈরব নদে গোসলে নেমে একদিনেই তিন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে গোসলে নেমে তারা নিখোঁজ হয়। পরে রাতে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাদের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, সদর উপজেলার টেংরামারী গ্রামের আব্দুল হান্নানের ছেলে নিলয় হোসেন আমদহ গ্রামের মহির উদ্দীনের ছেলে কৌশিক ও পিরোজপুরের জল্লাদের ছেলে মাহাবুবুর রহমান (১০)।
মুজিবনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা জানান, সোমবার বেলা তিনটার ণিলয় ও কৌশিকসহ ছয় বন্ধু গোসল করতে নামে। হঠাৎ নিলয় ডুবে গেলে কৌশিক তাকে বাঁচাতে যায়, কিন্তু দুজনেই পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান শুরু করে। তবে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় ফায়ার সার্ভিসের দল ব্যর্থ হয়।
পরে খুলনা ডুবুরি দল রাত নয়টার দিকে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে কৌশিক ও নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ভৈরব নদের পানিতে গোসলে নেমে মাহাবুবুর রহমানসহ কয়েক বন্ধু। সেখানে পানিতে তলিয়ে যায় মাহাবুব। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির মাধ্যমে তার মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে খুলনা ফায়ার সার্ভিসের বিশেষ রেসকিউ (ডুবুরি) দল উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর প্রথমে তানভির ও পরে কৌশিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে পিরোজপুরে মাহাবুব নামের আরো এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা যায়। তিনজনের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব