বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চার জন পুশ ব্যাক
logo

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে তিন নারীসহ চার জন পুশ ব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার দুপুরে কাটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। 

আটকৃতদের মধ্যে যশোর সদরের চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারিপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরী (৩৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) ও শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)। 

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তিন নারীসহ চার জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। কাটাতারের বেড়া পার হয়ে তারা গন্তব্যে যাওয়ার লক্ষ্যে একটি বাড়িতে উঠে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। তারা বাংলাদেশী হিসেবে দাবি করে নাম ঠিকানা দিয়েছে। পরিচয় যাচাই করে সঠিক পেলে পরিবারের কাছে প্রেরণ করবে পুলিশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন