বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমান
logo

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমান

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বেলা এগারোটার দিকে শহরের হোটেল বাজারে অবস্থিত নিউ বম্বে বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ নাথাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমান মেলে।

এ সকল কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সেনাবাহীনির উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ( ক্যাবের) সদস্য, সদর থানা পুলিশের একটি টিম। অভিযান শেষে মানসম্মত খাবার তৈরীর জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

এ সময় ব্যবসা পরিচালনায় আসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন