বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
সারাবাংলা মেহেরপুরে ভাটা শ্রমিকদের অবরোধ এবং গাংনী ইউএনও অফিস ঘেরাও
logo

মেহেরপুরে ভাটা শ্রমিকদের অবরোধ এবং গাংনী ইউএনও অফিস ঘেরাও

মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:- এবছর ইটভাটার কার্যক্রম চালু রাখার দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার অর্ধ শতাধিক ইটভাটার মালিক শ্রমিকরা জড়ো হয়ে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।

ইটভাটায় ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত যানবাহন নিয়ে হাজার হাজার শ্রমিক জড়ো হয় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের সড়কে। এসময় যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে শ্রমিকরা। একইসাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরায় করে দাবি উত্থাপন করেন নারী পুরুষ শ্রমিকরা। প্রায় দেড় ঘন্টা ধরে কর্মসুচী পালন করে উপজেলা নিবাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।

ইটভাটা মালিক সমিতির পক্ষে সাবেক এমপি আমজাদ হোসেন জানান, সারা দেশে ইটভাটায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। ইটভাটা বন্ধ হলে এসব শ্রমিকরা বেকার হয়ে বিপথগামী হতে পারে।তারা যদি রাতের আঁধারে রাস্তায় নামে তাহলে তা প্রতিরোধ করা প্রশাসনের পক্ষে অসম্ভব। শ্রমিকদের চাপে ভাটা মালিকরা স্মারকলিপি প্রদান করছেন। সেহেতু ইটভাটা চালু রাখার দাবী জানান  প্রসঙ্গত, অবেধ ইটভাটার কার্যক্রম বন্ধে হাইকোর্টোর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ব্যাপক অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। আইন অনুযায়ী পুরাতন ইটভাটার প্রায় ৯৯ ভাগই অবৈধ। ফলে এর সাথে সম্পৃক্ত কয়েক লাখ শ্রমিক বেকার হচ্ছে এবং মালিকরা বিনিয়োগ নিয়ে বিপাকে পড়েছেন। মালিক শ্রমিকদের অন্য ব্যবসায় সরিয়ে নিতে চলতি ইট পোড়ানো মৌসূম পর্যন্ত ইটভাটা চালুর দাবি জানিয়ে আসছিলেন ইটভাটা মালিকরা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন