বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
logo

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইনুল ইসলাম।মোটরসাইকেলে তার স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে যাওয়া একটি বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) এর সামনের দিকে মোটরসাইকেলটি চলে আসে। ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন