বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুরে সংসদ নির্বাচন ও গন ভোট প্রচারের রিকশার উদ্বোধন
logo

মেহেরপুরে সংসদ নির্বাচন ও গন ভোট প্রচারের রিকশার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করার লক্ষ্যে মেহেরপুরে ভোটারদের সচেতন করতে “ভোটের রিকশা”র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভোটের রিকশার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটের রিকশা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় প্রচারণা চালিয়ে ভোটারদের নির্বাচন ও গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করবে।

খুঁজুন