জামিন শেষে ফেরার পথে আদালত চত্বর থেকে অপহরণ করে নিয়ে যাবার পথে ধরা পড়লো বাদী পক্ষরা। আজ বেলা একটার দিকে মেহেরপুর জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় মামলার আসামি নুরুজ্জামানকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেয় তারা। খবর পেয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া নামক স্থান থেকে ঢাকা মেট্রো-চ-৫৩ -৮২০০ নম্বরের মাইক্রোবাসটিতে অপহৃত নুরুজ্জামান সহ ১০ জনকে আটক করা হয়। তাদের মেহেরপুর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে কিছু ব্যক্তি একজনকে বেদম প্রহার করে আদালত চত্বরের থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কিছু ব্যক্তির তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। উক্ত ব্যক্তিদের চেনে না বলে জানিয়েছে স্থানীয়রা। মেহেরপুর থানা পুলিশ বিষয়টি গাংনী থানায় খবর দেয়।
এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ বাঁশবাড়িয়া নামক স্থান থেকে মাইক্রোবাস সহ অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রজ্জু প্রক্রিয়াধীন রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
মেহেরপুরে প্রকাশ্যে আদালত চত্ত্বর থেকে অপহরণ-মাইক্রোসহ আপহরকারীরা আটক
মেহেরপুরে প্রকাশ্যে আদালত চত্ত্বর থেকে অপহরণ-মাইক্রোসহ আপহরকারীরা আটক
জামিন শেষে ফেরার পথে আদালত চত্বর থেকে অপহরণ করে নিয়ে যাবার পথে ধরা পড়লো বাদী পক্ষরা। আজ বেলা একটার দিকে মেহেরপুর জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় মামলার আসামি নুরুজ্জামানকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেয় তারা। খবর পেয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া
নামক স্থান থেকে ঢাকা মেট্রো-চ-৫৩ -৮২০০ নম্বরের মাইক্রোবাসটিতে অপহৃত নুরুজ্জামান সহ ১০ জনকে আটক করা হয়। তাদের মেহেরপুর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে কিছু ব্যক্তি একজনকে বেদম প্রহার করে আদালত চত্বরের থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কিছু
ব্যক্তির তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। উক্ত ব্যক্তিদের চেনে না বলে জানিয়েছে স্থানীয়রা। মেহেরপুর থানা পুলিশ বিষয়টি গাংনী থানায় খবর দেয়।এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশ বাঁশবাড়িয়া নামক স্থান থেকে মাইক্রোবাস সহ অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রজ্জু প্রক্রিয়াধীন রয়েছে। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত