বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ
logo

মেহেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা সার ও বীজ বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় খরিপ-২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাশকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোত্তালিব আলী।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গাংনী উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের মাশকলাই চাষে উৎসাহিত করবে। একইসঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবে এবং এলাকার কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রণোদনা প্রাপ্ত কৃষকগণ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন