বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
logo

মেহেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ।

জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

পরে জাতীয় নাগরিক পার্টি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

পরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা নাগরিক পার্টির মেহেরপুর যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন