মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় শমিকুল ইসলাম(২৮) নামের একজন কৃষক নিহত হয়েছেন। আজ রোব্বার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষক শমিকুল ইসলাম মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার খাদিমুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শমিকুল। স্থানীয় ব্র্যাক অফিসের কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব