বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
logo

মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর ও গাংনী উপজেলা প্রশাসন এ আয়োজিত সেমিনার সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। 

অনুষ্ঠানে নগর উন্নয়ন প্রকল্পের বিষয়ে অবগত করেন নগর উন্নয়ন অধিদপ্তর প্রকল্প পরিচালক সিনিয়র প্লানার আহমেদ আখতারুজ্জামান, প্রকল্প ব্যবস্থাপক ইয়ারুন নেছা খানম ও সাইফুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমারন হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন