বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মেঘনায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবি ॥ নিম্নঅঞ্চল ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত
logo

মেঘনায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবি ॥ নিম্নঅঞ্চল ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকেই ভোলায় ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় ভোলার ১০টি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এ সব রুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবাহী ট্রাকের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। 

এছাড়া মেঘনা নদী উত্তাল থাকায় ভোলার ইলিশা এলাকার মেঘনায় ৬ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ-থানার ওসি মো: শাহিন উদ্দিন। 

অপরদিকে নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর, চরকুকরি-মুকরি, চর পাতিলা, মনপুরার কলাতলির চরসহ প্রায় ৩০-৪০টি চরে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সরেজমিন ভোলার ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল থাকায় ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, সি-ট্রাক ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোর থেকেই শত শত যাত্রী পারাপারের জন্য অপেক্ষা করছেন। নারী-পুরুষ ও শিশুরা বৃষ্টিতে ভিজে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করে পুনরায় বাড়িতে চলে গেছেন। তবে অনেককেই পারাপারের জন্য ঘাটেই বসে থাকতে দেখা গেছে।

ঘাটে অপেক্ষমাণ মো. আল আমিন, মো. মিজান, ইব্রাহীমসহ ৭-৮ জন যাত্রী জানান, তারা জরুরি কাজে কর্মস্থল চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছেন। শনিবার আবার কর্মস্থলে যোগদানের কথা রয়েছে। কিন্তু শুক্রবার সকালে লঞ্চঘাটে এসে জানতে পারেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ ও সি-ট্রাক বন্ধ রয়েছে। এমনকি ফেরি চলাচলও করছে না। এতে করে ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অনেক যাত্রী বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে এসে পুনরায় বাড়ি চলে গেছেন।

এদিকে থেমে থেমে বর্ষণ ও ঝোড়ো বাতাসের ফলে জেলার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। জেলা শহরের কিছু কিছু সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলাগুলোর শহর-জনপদের অবস্থাও বেহাল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশাচালক, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ না থাকায় অলস সময় পার করছেন। জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় মানুষজনকে ঘর থেকেও বের হতে বেগ পেতে হচ্ছে। 

ভোলা আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপের ফলে উপকূলের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভোলায় ১৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে (বিকাল ৩টা পর্যন্ত)। এদিকে ভোলা জেলার উপর দিয়ে ঝোড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। যার সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪ নটিকেল মাইল। এছাড়াও আগামী ৫দিন (২৯ জুলাই) পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে এবং সেই সাথে সাথে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো: মনিরুজ্জামান। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক মো: জসিম উদ্দিন জানান, সাগরে নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত থাকায় মেঘনা নদী উত্তাল রয়েছে। তাই ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শুক্রবার সকাল থেকেই ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন