স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার বলে।
রোববার (২২ মার্চ) বিকালে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।’
শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।’
অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রীর সহধর্মিণী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।
পরে রোববার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সৈকতের সুগন্ধার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আগে সরকারকে সহযোগিতা ও দেশের প্রতি সুনজর দিতে হবে। পাশাপাশি সরকারি জমি ছাড়া অন্য কোন জায়গায় প্রশাসন অভিযান করতে পারে না বলেও ব্যবসায়ীদের জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর প্রেক্ষিতে সৈকতের সুগন্ধা ও কলাতলীতে অভিযান চালুর ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এই উচ্ছেদকৃত স্থান পরিদর্শনের জন্যই সৈকতে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার বলে। রোববার (২২ মার্চ) বিকালে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে
ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।’ শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।’ অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রীর সহধর্মিণী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন। পরে রোববার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সৈকতের সুগন্ধার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আগে সরকারকে সহযোগিতা ও দেশের প্রতি সুনজর দিতে হবে। পাশাপাশি সরকারি
জমি ছাড়া অন্য কোন জায়গায় প্রশাসন অভিযান করতে পারে না বলেও ব্যবসায়ীদের জানান তিনি। উল্লেখ্য, গত ৯ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর প্রেক্ষিতে সৈকতের সুগন্ধা ও কলাতলীতে অভিযান চালুর ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এই উচ্ছেদকৃত স্থান পরিদর্শনের জন্যই সৈকতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত