ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের দিকে ‘ডজনখানেক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, ইসরায়েলের উদ্দেশ্যে ‘ডজনখানেক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অপর রাষ্ট্র-সমর্থিত বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, এসব ক্ষেপণাস্ত্র ‘সমগ্র ফিলিস্তিন’ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে, যা দিয়ে তারা ইসরায়েলকে বোঝাতে চেয়েছে।
ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ‘৩০ থেকে ৭৫টি’ ক্ষেপণাস্ত্র বর্তমানে ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে।
এরই মধ্যে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে ‘সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকতে’ বলা হচ্ছে। শনিবার আল জাজিরার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া মানুষের চোখের সামনে করা হবে এবং এতে কোনো সীমারেখা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে সমস্ত আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’
ওই কর্মকর্তা দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের পরে কোনো লাল রেখা নেই। যত তীব্র হামলা করা যায় আমরা করব, যার মধ্যে এমন পরিস্থিতিও রয়েছে যা আগে বিবেচনা করা হয়নি।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে, যার ব্যাপক ও দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হবে। আমরা আমেরিকান-ইসরায়েলি যৌথ আগ্রাসনে অবাক হইনি। আমাদের প্রতিক্রিয়ায় কোনো সময়সীমা নেই এবং তা হবে জটিল।’
ইরানকে সংযম দেখানো বা আত্মসমর্পণের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আহ্বান ‘অগ্রহণযোগ্য এবং কেবল ইচ্ছাকৃত চিন্তাভাবনা।’
এর আগে শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সব স্থাপনা এখন আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান
মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সব স্থাপনা এখন আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান
ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের দিকে ‘ডজনখানেক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, ইসরায়েলের উদ্দেশ্যে ‘ডজনখানেক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অপর রাষ্ট্র-সমর্থিত বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি দাবি করেছে, এসব ক্ষেপণাস্ত্র ‘সমগ্র ফিলিস্তিন’ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে, যা দিয়ে তারা ইসরায়েলকে বোঝাতে চেয়েছে। ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ‘৩০ থেকে ৭৫টি’ ক্ষেপণাস্ত্র বর্তমানে ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে। এরই মধ্যে এক
জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে ‘সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকতে’ বলা হচ্ছে। শনিবার আল জাজিরার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া মানুষের চোখের সামনে করা হবে এবং এতে কোনো সীমারেখা থাকবে না।’ তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে সমস্ত আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’ ওই কর্মকর্তা দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের পরে কোনো লাল রেখা নেই। যত তীব্র হামলা করা যায় আমরা
করব, যার মধ্যে এমন পরিস্থিতিও রয়েছে যা আগে বিবেচনা করা হয়নি।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে, যার ব্যাপক ও দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হবে। আমরা আমেরিকান-ইসরায়েলি যৌথ আগ্রাসনে অবাক হইনি। আমাদের প্রতিক্রিয়ায় কোনো সময়সীমা নেই এবং তা হবে জটিল।’ ইরানকে সংযম দেখানো বা আত্মসমর্পণের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের আহ্বান ‘অগ্রহণযোগ্য এবং কেবল ইচ্ছাকৃত চিন্তাভাবনা।’ এর আগে শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত