বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধ্যনগরে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
logo

মধ্যনগরে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়  সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার (২জুলাই) দুপুরে মধ্যনগর বাজারের আখড়া রোডে বিএনপির নেতার নিজ কার্যালয়ে সংবাদ  সম্মেলন অনুষ্টিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, মো. মোশাহিদ তালুতদার, সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ধর্মপাশা উপজেলা ও যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মধ্যনগর উপজেলা শাখা। তিনি বলেন, গতকাল একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্য মধ্যনগরে এক মানববনন্ধনে আয়োজন করে এবং একই সঙ্গে উপজেলা প্রশাসনের নিকট ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ দাখিল করে।

অভিযোগে বলা হয়েছে, আমি গোচারণ ভূমি ও করুজান মৌজার ইম্মুক্ত জলাশয় দখল করেছি।প্রকৃতপক্ষে, যে জমিকে তারা গোচারণ ভূমি বলে উল্লেখ করেছেন, সেটি আসণে একটি চারা রকম ভূমি, যা আমার ছোট ভাই মোবাশ্বির আলম খরিদসূত্রে বৈধ মালিক। প্রয়োজন হলে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র যে কোন সময় যে কোন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছি। 
অন্যদিকে, উম্মুক্ত জলাশয়ে বিষয়ে যে অভিযোগ করা হয়েছে। সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত জলাশয়ে কাউকে নিষেধ বা বাঁধা প্রদান করিনি। এ অভিযোগের মাধ্যমে আমাকে সমাজ ও রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, যা একটি বিশেষ গোষ্টীর অপচেষ্টার বহিঃপ্রকাশ।

মো: মোশাহিদ তালুকদার বলেন, এ ধরণের অপপ্রচার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এব্যাপারে অভিযোগকারী ব্যাক্তি আকাশ, জাহাঙ্গীর, নুরে আলমের সাথে একাদিক বার যোগযোগ করা হলেও তাদের মুঠোফোনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন