বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধ্যনগরে বিজিবি টহল দলের উপর চোরাকারবারীদের হামলা বিজিবি সদস্য আহত, ১ শ্রমিকের জনের লাশ উদ্ধার
logo

মধ্যনগরে বিজিবি টহল দলের উপর চোরাকারবারীদের হামলা বিজিবি সদস্য আহত, ১ শ্রমিকের জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দলের উপর সংঘবদ্ধ চোরাকারবারীরা হামলা চালিয়েছে। এ সময় বিজিবির পাল্টা প্রতিরোধে ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। হামলায় এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাংগালভিটা বিওপি হতে সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর এলাকায় টহল কার্যক্রমে যায়।

টহল চলাকালে রাত ১০টার দিকে সংঘবদ্ধ প্রায় ১০০ থেকে ১২০ জন চোরাকারবারী ভারতীয় গরুভর্তি একটি ট্রলার নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ইট-পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। এতে নায়েক মো. আখিরু্জ্জামান গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। থানা পুলিশ ভাসমান অবস্থায় ওমর নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে বিজিবি ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল জব্দ করা হয়। এ ঘটনায় জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন