বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
logo

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগনের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলীম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ খায়রুল হক শিমুল, জাতীয় নাগরিক কমিটির সবুজ মিয়া সহ  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান জানান, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহন করতে পারবেন। তিনি আরও জানান, রেজিষ্ট্রেশন কার্ড ছাড়াও এ টিকা গ্রহন করা যাবে তবে সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহন থেকে তিনি বঞ্চিত হবেন বলে তিনি জানান। 

ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহনকারী কিভাবে সহজেই রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী মোট  ৮১৯৫৭ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান, হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডাঃ মোঃ নাজমুল হুদা।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন