বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
logo

মধুপুরে সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন লাউফুলা শিবরামবাড়ী গ্রামের বাসিন্দারা সত্য সংবাদ প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন শেষে  প্রেসক্লাবের সামনে অর্ধশত লোকের অংশগ্রহণে মানববন্ধন করেন তারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উক্ত গ্রামের বাসিন্দা ব্যবসায়ি আবুবকর সিদ্দিক।এছাড়াও বক্তব্য রাখেন, আলোকদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, হেলাল উদ্দিনসহ আরও অনেকে।


ভুক্তভোগী আবুবকর সিদ্দিকসহ অন্যআন্যরা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকায় ২৩ ফেব্রুয়ারি তারিখে ১২ পৃষ্ঠায় 'মধুপুরে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ভাঙচুর' শিরোনামে প্রকাশিত সংবাদের কোন ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। 

সংবাদে উল্লেখ করা হয়েছে ''৫ আগষ্টের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ট্যাগ লাগিয়ে হেনস্তা করা হচ্ছে বলে সংবাদে লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া, বাড়ি নির্মানে বাঁধা দেওয়া এবং তার ছেলেকে স্কুল থেকে ফেরার পথে মারধর করার মতো কোন ঘটনা ঘটেনি। বাধা দিলে দুতলা ভবন নির্মান করলো কিভাবে? বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।


বক্তারা বলেন, প্রকৃত ঘটনা হলো শারমিন আক্তার দেড় বছর আগে নারায়ণগঞ্জ থেকে এসে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ী বাঁশতলা গ্রামে বাড়ি করেন। তিনি সবসময় নারায়ণগঞ্জের ত্রাস শামিম ওসমানের পাওয়ার দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। তিনি শামীম ওসমানের ভাতিজি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন। 


গ্রামের কয়েকজন সুযোগ সন্ধানী ব্যক্তিকে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ করেছেন। আমি চাই সাংবাদিকরা সরেজমিন পরিদর্শন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবেন।

    -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন