বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে রং ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে বিভিন্ন কসমেটিকস মালিককে জরিমানা
logo

মধুপুরে রং ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে বিভিন্ন কসমেটিকস মালিককে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেট, সরকার মার্কেট এবং মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী মৌজায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৫মে) বিকেলে মধুপুর পৌর শহরের বিভিন্ন মার্কেটের কসমেটিকস এর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ত্বকের জন্য ক্ষতিকারক মার্কারি ও হাইড্রোকুইনোন যুক্ত নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে ৫ জন কসমেটিকস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে  ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মির্জাবাড়ী ইউনিয়নের থলবাড়ী এলাকায় একটি কারখানাকে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷ মোবাইল কোর্ট পরিচালনা করেন, মধুপুর সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।  

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী। সহায়তায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ দল। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তারা।
  
  -খবর প্রতিদিন/ সি.ব


খুঁজুন