বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীতে জরিমানা
logo

মধুপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীতে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন  আলোকদিয়া বাজার ও চাপড়ী বাজারের দুটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৩ মে) প্রথমে আলোকদিয়া বাজার এবং পরে চাপড়ী বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি ফার্মেসীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

এসময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান। এ অভিযানে সার্বিক ভাবে  সহযোগিতা করেন মধুপুর থানার আওতাধীন আলোকদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি চৌকস দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান মধুপুরের অতন্দ্র প্রহরি খ্যাত সহকারী কমিশন(ভুমি) রিফাত আনজুম পিয়া।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন