বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
logo

মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের চতুর্থ তলায় উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, তদন্ত ওসি রাসেল আহমেদ,  উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা জামাতের সাবেক আমির মোন্তাজ আলী,  মধুপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সহ আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সদস্য গন। সভায় মাদক, চাঁদাবাজী, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, পৌর শহরের পানি নিষ্কাশনের ড্রেন দখল করে দোকানপাট গড়ে তোলা এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে মাদক নির্মূল কমিটি নতুন করে পূর্ণ গঠনের তাগিদ সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক  নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করা হয়।  সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে প্রস্তাবিত উদ্যোগের বিষয়ে আলোচনা ও সে বিষয়ে সমাধানের জন্য অনুরোধ জানান।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন