বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে কসমেটিকস ও ঔষধের দোকানে জরিমানা
logo

মধুপুরে কসমেটিকস ও ঔষধের দোকানে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বিভিন্ন এলাকায় কসমেটিকস ও ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধুপুর উপজেলার কাকরাইদ, মোটের বাজার, নেদুর বাজার, গারো বাজার ও মধুপুর পৌরসভার সেগুন বাগান নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় ঔষধ ও কসমেটিকস আইন,২০২৩ অনুসারে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫ টি মামলায় ৫ জনকে ৩২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন, মোঃ আবু জাফর প্রাং, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল। সহায়তায় ছিলেন, মধুপুর সেনাক্যাম্পের একটি চৌকস দল।

জনস্বার্থে এধরণের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, রিফাত আনজুম পিয়া। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন