বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করণে বিনামূল্যে লবণ বিতরণ
logo

মধুপুরে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করণে বিনামূল্যে লবণ বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করণের জন্য  বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে ১০ মে.টন লবণ  বিতরণ করা হয়।


রবিবার (১জুন) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে এ লবন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।

মধুপুরে এই প্রথম কুরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করণের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে  ব্যতিক্রমধর্মী এ আয়োজন মধুপুরবাসীর জন্য এক নজীরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানালেন বিশিষ্টজনেরা।

২০২৪-২০২৫ অর্থ বছরের উপজেলার মোট ১২টি প্রতিষ্ঠানের কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করণের জন্য ১০মে. লবণ বিতরণ করা হয়।

এ সময় মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, ইসলামী ফাউন্ডেশনের  কর্মকর্তা মোঃ আব্দুল আলীম সহ বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর প্রধানগন উপস্থিত ছিলেন।

 -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন