বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা
logo

মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

শিশু থেকে বৃদ্ধ, পুষ্টিকর খাবার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে  জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা আতিউর রহমান, ডাঃ নুরে আলম প্রমূখ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ চিকিৎসক, নার্স উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। 

এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন; খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপত্তা বজায় রাখতে  সচেষ্ট থাকুন; খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন; অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন; শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন; শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন; পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন; প্রতিদিন  অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আহবান জানান। অনুষ্ঠান শেষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। 

  -খবর প্রতিদিন/ সি.ব
 

খুঁজুন