বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার
logo

মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর গ্রামের সুপ্রীয়া ম্রী চাকুরির সুবাদে স্বামী সন্তান নিয়ে দীর্ঘ বিশ বছর যাবত বসবাস করতেন ঢাকা মিরপুরে। সেখানে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন ইনস্টিটিউটে দীর্ঘ কুড়িটি বছর নার্স হিসেবে কর্মরত ছিলেন। চাকরির  সামান্য বেতনের টাকায় মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া এবং সংসার চালাতে মাঝেমধ্যেই হিমসিম খেতে হতো তাকে।

বিগত ১২ বছর আগে হঠাৎ করে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকারাচ্ছন্ন কালো ছায়া। তার স্বামী নিরঞ্জন বাড়ৈ হঠাৎ ব্রেণষ্টোকে মারা যায়। মাথার উপর থেকে সরে যায় বটবৃক্ষ। এরপর থেকে বিভিন্ন চাপের কারণে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।

স্বামীর মৃত্যু, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়া মেয়ের চিকিৎসা করতে গিয়ে জমানো সব টাকা শেষ হয়ে যায়।

ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ের লেখাপড়ার খরচ বাসা ভাড়া এ সব কিছুর হিসাব মিলাতে না পেরে চলে আসেন গ্রামের বাড়ি মধুপুরে। চাকরিরত অবস্থায় কিছু কিছু টাকা জমিয়ে বাড়ি করার জন্য ইদিলপুর নামক স্থানে কয়েক শতাংশ জমি তিনি ক্রয় করেন বলে জনা যায়। কিন্তু অর্থের অভাবে সে জমিতে বাড়ি করতে না পেড়ে অন্যের বাড়িতে মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি জানান। সে তার মেয়েকে নিয়ে নিরাপদ ঠিকানার জন্য আর্থিক সহায়তার চেয়ে দেশবিদেশের সকল হৃদয়বান ব্যাক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

যাতে বিশ বছর বয়সী মেয়েকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে নিজের আশ্রয়স্থলে ঘুমাতে পারেন তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব

 

খুঁজুন