বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে ঈদকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
logo

মধুপুরে ঈদকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঈদুল আজহাকে পুজি করে বাস সহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের  অভিযোগে মধুপুর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৫জুন) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডে দূরপাল্লার বিনিময় বাস, প্রান্তিক বাস, জামালপুর গামী বাস, শেরপুর গামী বাস, উত্তরবঙ্গগামী  বাস এবং সিএনজি পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করে  ১৪ টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ঈদ সামনে রেখে বেশি মুনাফার লক্ষ্যে মিষ্টি বিক্রেতাগন মিষ্টির প্যাকেটের ওজন বৃদ্ধি করার অভিযোগে তাদেরকে সর্তক করা সহ দোকানে মজুদ রাখা মিষ্টির প্যাকেট ধংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।
এসময় মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান সহ সেনাবাহিনীর একটি চৌকস টীম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন