বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মধুপুরে বিএনপি নেতা স্বপন ফকিরের কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জন গ্রেফতার
logo

মধুপুরে বিএনপি নেতা স্বপন ফকিরের কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জন গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে খামারবাড়িতে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন।

পুলিশ সুপার বলেন,গত ৩মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরিতে ডাকাতীর ঘটনা ঘটে। পরে ওই দিন রাত ১০ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে

সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম মধুপুর থানায় অভিযোগ দায়ের করে।

এরপর মধুপুর থানা পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ টি পিকআপ গাড়ি, ২৫০

কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়। পুলিশ

সুপার আরও জানান, জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন