বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা
logo

মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা

১১ সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য । এর নেতৃত্বে থাকবেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। সূত্র: রয়টার্স

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের আগেই জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে বলে জানা গেছে, তবে নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মিন অং হ্লাইং বুধবার জানিয়েছেন, নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, যা দেশজুড়ে গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, মিন অং হ্লাইং অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্বেও থাকবেন এবং সেই ক্ষমতায় থেকেই তিনি নির্বাচন তদারকি করবেন। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

সমালোচকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে মূলত জান্তাপ্রধান মিন অং হ্লাইং-ই সব ক্ষমতা হাতে রেখেছেন এবং নির্বাচনী প্রক্রিয়া তার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের এই ঘোষণা আসল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন