বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোনের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র ও গুলি উদ্ধার
logo

মাটিরাঙ্গায় যামিনীপাড়া জোনের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাংলাদেশ বর্ডার গার্ড  যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। 

বৃহস্পতিবার  (১৫মে,) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)'র অধিনায়ক লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন বিপিএম, পিএসসি,  এর নির্দেশনায়। তবলছড়ি বিওপির কমান্ডার না: সুবে: মো: আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে অভিযান চালিয়ে তবলছড়ির চৌধুরীপাড়া নামক স্থান থেকে  মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি যুক্তরাষ্ট্রের ৯ এমএম অপরটি ভারতীয় ৮ এমএম বিদেশি পিস্তল একইসাথে ২ রাউন্ড অ্যামুনিশন  উদ্ধার করার বিষয়টি আজ  দুপুরের  এক প্রেস বিজ্ঞাপ্তিতে নিশ্চিত করেছেন ২৩ বিজিবি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, আজ দুপুরের দিকে দুইটি বিদেশি পিস্তল ২ রাউন্ড অ্যামুনিশন সহ যামিনীপাড়া ব্যাটালিয়ন কর্তৃক মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন