বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
logo

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর আওতাধীন  মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি এবং উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির দিকনির্দেশনায় গতকাল রাতের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মুসলিমপাড়া এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯লাখ ২৭ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে  জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন