বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে অসহায় যুবদল কর্মীকে নতুন ঘর হস্তান্তর
logo

মাটিরাঙ্গায় সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে অসহায় যুবদল কর্মীকে নতুন ঘর হস্তান্তর

কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ -সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষথেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন  যুবদলের অসহায় যুবদলকর্মী বিল্লাল হোসেন কে একটি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০জুন) দুপুরের দিকে তাইন্দং যুবদলের উদ্যােগে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি  ওয়াদুদ ভুইয়ার  পক্ষ থেকে  তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাঘমারা এলাকার অসহায়  যুবদল কর্মী বিল্লাল হোসেন কে একটি নতুন ঘর হস্তান্তর করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বদি,ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। 
এসময়, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল,  উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার,তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, তাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদব মো.আমির হোসেন,তাইন্দং  ইউনিয়ন যুবদলের সভাপতি  কোরবান আলী, উপজেলা বিএনপি, যুবদল, তাইন্দং ইউনিয়ন বিএনপি,যুবদল সহ অন্যান্য সংগঠনের  নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

যুবদল কর্মী বিল্লাল হোসেন ঘর পেয়ে কর্মীবান্ধব প্রিয় নেতা  কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ -সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন