বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্টিত
logo

মাটিরাঙ্গায় পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্টিত

খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায়  বাংলাদেশ জাতীয়তাবাদী  পৌর  মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে  ১১টার দিকে মাটিরাঙ্গা  চৌধুরী কমিউনিটি সেন্টারে এ  পৌর মহিলা দলের উদ্যােগে আয়োজিত সমাবেশে   মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা রুমার সঞ্চালনায় ও পৌর মহিলা দলের  সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি  নারায়ন ত্রিপুরা,  পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, প্রমুখ।

সমাবেশে  পৌর বিএনপি,পৌর মহিলা দল ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান বলেন, স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করা রাজনৈতিক দলটি আজও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপি’র ৩১ দফা বাস্তবায়িত হলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বক্তারা আরও বলেন, প্রতিদ্বন্দ্বীরা বসন্তের কোকিলের মতো সাময়িক, কিন্তু প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া জনগণের মধ্যেই আছেন। সবাই মিলে তাঁকে বিজয়ী করে পাহাড়ের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে   মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি শাহ জালাল কাজল বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইঁয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।আগামী জাতীয় সংসদ নির্বাচনে  খাগড়াছড়ি ২৯৮নং আসনের      বিএনপির দলীয়  মনোনয়ন পেয়েছেন তাই প্রিয় নেতা ওয়াদুদ ভূইঁয়াকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আমাদের জন্য আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন