বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
চট্টগ্রাম প্রতিদিন মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
logo

মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি  জোনের  নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

সোমবার ( ২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে   মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়। বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন কমান্ডার লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি

এসময় মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের তৈকাতাং আর্মি ক্যাম্প কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান পিএসসি উপস্থিত ছিলেন।

উক্ত মানবিক সহায়তা কর্মসূচী উপলক্ষ্যে একজন বিধবা মহিলা ও ঘাগরাপাড়া মন্দিরে জন্য মোট ৫ বান টিন, দলদলিপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১০০০ হাজার লিটারের ১টি পানির ট্যাংকি, দলদলিপাড়া মন্দিরে ১ টি হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ী ও বাঙ্গালীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী এবং দলদলিপাড়া ও শ্মশানটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়াও এলাকার স্থানীয় পাহাড়ী এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন ডা: মোঃ মুঈদ-উল করিম চৌধুরী,  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র মেডিকেল অফিসার  ডাঃ ফারিয়া, হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত কর্মসূচিতে প্রায় ৩০০ জন পাহাড়ী ও ২০০ জন বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবিক সহায়তা কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন