বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় জেলা পরিষদের উদ্যােগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ কম্পিউটার বিতরন
logo

মাটিরাঙ্গায় জেলা পরিষদের উদ্যােগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ কম্পিউটার বিতরন

পাহাড়ের শিক্ষার মান উন্নোয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জেলা পরিষদের উদ্যােগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ কম্পিউটার বিতরন।

বুধবার (২৯ অক্টোবর)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে  পার্বত্য জেলা পরিষদের  অর্থায়নে  গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা ওবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার বিতরণ অনুষ্টানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.সহিদুল ইসলাম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ। 

এসময় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো.নুরুল আবছার, মাটিরাঙ্গা ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন, বক্তব্য রাখেন।
IMG_20251029_113309 (1).jpg 155.85 KB
অনুষ্ঠানে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান খাঁন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল হাশেম, আলুটিলা হাই স্কুলের প্রধান শিক্ষক এরশাদুজ্জামান সহ মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সাথে নিয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ কম্পিউটার  তুলেদেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন