বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্টিত
logo

মাটিরাঙ্গায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্টিত

স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ব্র্যাক কতৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৫ মে)সকাল ১০টার দিকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী) এর আয়োজনে এবং মাটিরাঙ্গা পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন উদ্বোধন করেন  মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  খাদিজা তাহিরা। 

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ এই শ্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়, ফেলা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এসময় ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর  গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, ব্র্যাক হেলথ প্রোগ্রামের মাটিরাঙ্গা উপজেলা ম্যানেজার আব্দুল হক ইমন এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের  অফিসার নাজমুল হোসেন সহ স্থানীয় পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবক দল ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে এবং সমাজের সকলস্তরের মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন