বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত
logo

মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা  উপজেলা সম্মেলন কক্ষে  ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয় এর সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত  দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে তামাক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ফাহাদ বিন জামাল এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.সোহেল রানা,  মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্ল্যাহ খান,মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার রাশেদুল ইসলাম, মাটিরাঙ্গা আলিম  মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যা, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.মিজানুর রহমান, যুব রেড ত্রুিসেন্টের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসিব বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,প্রতি বছর বিশ্বজুড়ে তামাক সেবনে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় । তামাক ব্যবহার সমাজে ব্যক্তি ও পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতিসাধিত হয়।বিশ্ব তামাকমুক্ত দিবস তামাক সেবনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এবং কার্যকর নীতি ও আইন প্রচার করে যা বিশ্বব্যাপী তামাক ব্যবহার কমাতে সাহায্য করতে পারে । তাই প্রতি বছর ৩১ মে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তামাক ও এর পণ্য ব্যবহারের ঝুঁকি এবং পরিবার, সমাজ এবং পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব তামাকমুক্ত দিবসের আয়োজন করা হয় ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন