বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
চট্টগ্রাম প্রতিদিন মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে বিভিন্ন ভারতীয় প্রসাধনী ও ঔষধ জব্দ
logo

মাটিরাঙ্গা জোনের বিশেষ অভিযানে বিভিন্ন ভারতীয় প্রসাধনী ও ঔষধ জব্দ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর  বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্য চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট)  রাত পৌনে ১২টার দিকে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার  লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি,র  নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মোঃ আশেক এলাহী এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।

মাটিরাঙ্গা  জোন সূত্রে জানা গেছে  জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,১৮,২৬০.০০ টাকা। আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন 

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি, বলেন,অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন