বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা মাটিরাঙ্গা ফেইক আইডি থেকে উপজেলা’বিএনপি সাংগঠনিক সম্পাদক  জিয়ার নামে অপপ্রচার: থানায় জিডি
logo

মাটিরাঙ্গা ফেইক আইডি থেকে উপজেলা’বিএনপি সাংগঠনিক সম্পাদক  জিয়ার নামে অপপ্রচার: থানায় জিডি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান এর  ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। কিছু ‘কাল্পনিক ফেইক আইডি’ ব্যবহার করে এই অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
​জিডি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে Time Bulletin মির্জা কায়কোবাদ, Selim Bhuiyan , channel Shakil Khan ,  নীল সেঁজুতি (সেঁজু) এসব ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট এবং সাধারণ মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
​এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  জিয়াউর রহমান বলেন, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কাল্পনিক তথ্য প্রচার করে আমার পারিবারিক,সামাজিক ও রাজনৈতিক নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
"রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি অশুভ চক্র পর্দার আড়াল থেকে আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে। কাল্পনিক ও ফেইক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই  মাটিরাঙ্গা থানায় ১৫/০৫/২০২৬খ্রি:তারিখে ফেইকআইডির বিরুদ্ধে আমি থানায় জিডি করেছি।
আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।এসব পেইক আইডির গুজব ও বিভ্রান্তিকর পোস্ট থেকে প্রচারিত কোন কিছু আপনারা বিশ্বাস করবেন না। 
মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এদিকে, এই অপপ্রচারের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

খুঁজুন