বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ
logo

মার্কিন ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী সাক্ষাৎকারের সময়সূচী স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের যাচাই-বাছাইয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে।

আজ বুধবার (২৮ মে) যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি। তবে একজন মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, এই স্থগিতাদেশ সাময়িক।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাইয়ের বিষয়ে নির্দেশিকা জারি করার পরিকল্পনা করছে পররাষ্ট্র দপ্তর।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং এর সময়সূচি সম্প্রসারণের প্রস্তুতি হিসেবে কনস্যুলেট বিভাগগুলোতে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে স্থগিতাদেশ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ভিসার জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট সকল সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, এখানে কারা আসছে, তারা ছাত্র হোক বা অন্য কেউ, তা মূল্যায়ন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের সর্বশেষ পদক্ষেপ। গত সপ্তাহে, ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করে। এরপর আদালতে চ্যালেঞ্জ করা হলে আপাতত একজন ফেডারেল বিচারক তা অবরুদ্ধ করে দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের কারণে স্টুডেন্ট ভিসার সময়সূচিতে দীর্ঘায়িত হতে পারে। ফলে প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হতে পারে শিক্ষার্থীদের গ্রীষ্ম এবং শরৎকালীন শিক্ষাবর্ষে ভর্তির পরিকল্পনা।

বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নির্দেশনা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল।

সূত্র: এপি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন