বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
logo

মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মডেল অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা উচ্চস্তরে নিয়ে যেতে চাই।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাত থেকে সাত হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে।
তিনি আজ সোমবার ১৩ এপ্রিল যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে চান। এজন্য বিরোধী দলীয় সাংসদদের তাঁর বিরুদ্ধে জাতীয় সংসদে নোটিশ দিতে আহবান জানান।
শিক্ষকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষা ব্যবস্থায় সময়ের অপচয় রোধ, ডিজিটালি নকল বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোসহ বিভিন্ন বিষয়ে নতুন শিক্ষানীতি চালুর উদ্যোগ নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, শিক্ষকদের সকল ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। আপনি নিজ গুণে নিজের ইচ্ছায় শিক্ষকতা পেশায় এসেছেন। আপনাদের কাজ হলো মানবতার জন্য মানব সম্পদ তৈরি, কর্মদক্ষ জাতি তৈরি ও সামাজিক উন্নয়নের জন্য দেশকে প্রগতিশীল করা।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক।
যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।এতে স্বাগত বক্তৃতা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম।
সভায় যশোর শিক্ষা বোর্ড, খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পাঁচশতাধিক কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিকালে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করেন।

খুঁজুন