নওগাঁর মান্দায় নির্বাচন কর্মকর্তা কর্তৃক আমেনা (৫০) নামে এক বয়স্ক কলেজ আয়াকে লাঞ্চিত করাসহ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মহিলা উপজেলার তেঁতুলিয়া ইউপির পানিয়াল আদর্শ কলেজের আয়া ও পানিয়াল গ্রামের আবদুল জব্বারের স্ত্রী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ওই মহিলা সেবা নিতে গিয়ে লাঞ্চিত ও মারধরের শিকার হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আমেনা খাতুন জানান, দীর্ঘদিন থেকে আমার এনআইডি সংশোধনের জন্য অফিসে ঘুরছি। আইডি সংশোধন না করে দেওয়ায় সাংবাদিক ও নেতাকর্মীর শরণাপন্ন হয়েছি। এজন্য নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম "বেয়াদব মাগী" বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বুকের উপর ওয়েট পেপার ছুড়ে মারেস। এরপর গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন অফিসে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীগনের ব্যবহার খু্বই খারাপ। গরিব মহিলা লাঞ্চিত, হয়রানি, টাকা চাওয়া নতুন কিছু নয়। নির্বাচন অফিসে সব গুলো যেন একেকটা তাজা শয়তান বসে আছে। এদের একটা কিছু করার দরকার সবাই নিজ জায়গা থেকে আওয়াজ তুলি, এদের মান্দা উপজেলা অপসারণ ও বিতাড়িত করতে হবে"।
এ বিষয়র উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম সাংবাদিকদের বলেন, তাকে কোন লাঞ্চিত বা অপমান করা হয়নি। উনিই আমাকে দেখে নেওয়ার উল্টো হুমকি দিয়েছেন।
-খবরপ্রতিদিন/ সি.ব